• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু করিমগঞ্জ ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

ডাকাতদের কোপেে নিহত ১; ৪ লাখ টাকার মালামাল লুট

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাধবদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূঁইয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূইঁয়া নামে এক ব‍্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান সামসু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়। এসময় ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া পাশ্ববর্তী বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাহিরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূঁইয়া মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হয়। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে গেলে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিবেশী সোহেল মিয়া জানান, রাতে বাড়িতে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ছোট ভাই মিলন তার বড় ভাই শাহজাহান ভূইয়াকে ফোনে ঘটনা জানান। পরে পাশ্ববর্তী বাড়ি থেকে ভাই শাহজাহান ও চাচা সুরুজ ছোট ভাইয়ের বাড়ির দিকে আসতে থাকলে বাড়ির বাইরে থাকা ডাকাত দল তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে ডাকাতি শেষ করে চলে যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।

ওই ডাকাতির কোনো আসামি গ্রেফতার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category