• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে নরসিংদীবাসী জমি নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের চারজন আহত কারখানার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন, গ্রামে বিয়ে দিতেও নারাজ স্বজনেরা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. ক. (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস; নরসিংদী সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত ডাঙ্গায় ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট  হয়েছে: খায়রুল কবির খোকন শিক্ষা, সৃজনশীলতা ও সম্প্রীতির বার্তা নিয়ে নরসিংদীতে ‘আনন্দ আল্পনা’ নরসিংদী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন শিবপুরের আজকিতলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি লোকমান হোসেন

জমি নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের চারজন আহত

Reporter Name
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী চার সহোদর ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আহতদের মধ্যে এক নারীর মেয়ের জামাতাও রয়েছেন। তাঁকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে নরসিংদী শহরতলীর চিনিশপুর ও শীলমান্দি ইউনিয়নের সীমানা সংলগ্ন রাজাদী শিলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী শিলপাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার স্ত্রী হাজেরা বেগম (৬৫), তাঁর পুত্র প্রবাসী সাকিলের স্ত্রী কোহিনুর বেগম (২৮), মেয়ে সাকিনা বেগম (৩০) এবং মেয়ের জামাতা গাফফার মিয়া ইব্রাহিম (৪০)। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ভাটপাড়া-সংলগ্ন নগর পাঁচদোনা এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন একই এলাকার জয়নাল সর্দারের চার ছেলে মো. শাহীন (৩৮), মো. মোশারফ (৩৫), মোফাজ্জল (৩২) ও মোশেদ (২৫)। এ ছাড়া তাঁদের মধ্যে শাহীন ও মোশারফের স্ত্রী সাথী আক্তার (৩২) এবং সোনিয়া আক্তার (২৭) হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ও অভিযুক্তরা পরস্পরের প্রতিবেশী। হাজেরা বেগমের বাড়ির পাশে প্রায় পাঁচ শতাংশ জমি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটির মূল মালিক নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ। হাজেরা বেগমের স্বামী ইদ্রিস মিয়া জীবিত থাকাকালে ওই জমি দেখাশোনা ও চাষাবাদের দায়িত্ব পালন করতেন। সে সময় ইদ্রিস মিয়ার কাছে জমিটি বিক্রি করবে বলে ১ লাখ টাকা বায়না হিসেবে নেয় আব্দুল বাসেত। কিন্তু সে সময় এর জন্য কোন কাগজপত্র করা হয়নি বলে জানায় ভুক্তভোগী পরিবার।

পরবর্তীতে জমির মালিক আব্দুল বাছেদ ও ইদ্রিস মিয়া দুজনই মারা যান। অভিযোগ রয়েছে, এ সুযোগে অভিযুক্ত চার ভাই আব্দুল বাছেদের ওয়ারিশদের কাছ থেকে গোপনে জমিটি কিনে নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর জমির বায়না হিসেবে দেওয়া এক লাখ টাকা দাবী করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকালে অভিযুক্তরা হাজেরা বেগম ও তাঁর পরিবারের সদস্য স্থানীয় সূত্রে জানা যায়, আহত ও অভিযুক্তরা পরস্পরের প্রতিবেশী।

 

হাজেরা বেগমের বাড়ির পাশে প্রায় পাঁচ শতাংশ জমি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটির মূল মালিক নরসিংদী পৌর শহরের চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ। হাজেরা বেগমের স্বামী ইদ্রিস মিয়া জীবিত থাকাকালে ওই জমি দেখাশোনা ও চাষাবাদের দায়িত্ব পালন করতেন।

পরবর্তীতে জমির মালিক আব্দুল বাছেদ ও ইদ্রিস মিয়া দুজনই মারা যান। অভিযোগ রয়েছে, এ সুযোগে অভিযুক্ত চার ভাই আব্দুল বাছেদের ওয়ারিশদের কাছ থেকে গোপনে জমিটি কিনে নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার সকালে অভিযুক্তরা হাজেরা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা বাড়ীতে ঢুকেই কোহিনূরের হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ সময় বাড়ির পুরুষ কোন সদস্য না থাকায় তিন নারীকে মারধর করা হয়। ঠিক সে সময় হাজেরা বেগমের মেয়ের জামাতা গাফফার মিয়া কাজ শেষে বাড়ি ফিরে আসলে কিছু বুঝে উঠার আগেই তাকেও মারধর শুরু করে। এসময় তারা লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর একটি পায়ের হাঁড় ভেঙে ফেলে। হামলাকারীরা কোহিনূরের কানে সোনার দূলসহ ঘরে থাকা সামান্য কিছু টাকা নিয়ে যায বলে জানায় ভুক্তভোগিরা জানায়।

১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজাহারুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার সকাল ১০:০০ টার দিকে হামলায় আহত হওয়া চারজন রোগী জরুরী বিভাগে আসেন এদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ। তাদের মধ্যে আনুমানিক ৭০ বছরের মত    একজন বৃদ্ধা নারী রয়েছেন। তিন নারীর ওই বৃদ্ধা নারীকেই ভর্তি রাখা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে ওই চিহ্ন থেকে বুঝা যায় বাড়ি কোন ধাতব বস্তু দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে এছাড়াও পুরুষ লোকটি পুরুষ লোকটির পায়ের হাড় ভেঙে ফেলা হয়েছে। বাকি দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category