• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের 

Reporter Name
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি 
সড়ক দূর্ঘটনা প্রাণ হারিয়েছে নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাবেক উপদেষ্টা সিনিয়র দলিল লেখক তোফাজ্জল হোসেন মোক্তার। (মঙ্গলবার ২৫ ) বিকেল ৫টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।)
দুর্ঘটনার পর পর স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন।
মৃত্যুকালে মরহুম তোফাজ্জল হোসেন মোক্তারের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন মোক্তার মঙ্গলবার বিকেলে নরসিংদীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার বাসা থেকে গ্রামের বাড়ি সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে বাড়িতে অটো যোগে যাওয়ার পথে নরসিংদী মদনগঞ্জ ৫ নম্বর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়।  এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেনেকে মৃত ঘোষণা করেন।  । এ সময় রাস্তা থেকে মরহুম তোফাজ্জল হোসেন মোক্তারের মোবাইল ফোনটি কুড়িয়ে স্থানীয়রা তার বাসায় সড়ক দুর্ঘটনার খবর দেয়। সজনরা খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে ছুটে যান।
এদিকে তোফাজ্জল হোসেন মোক্তার এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদী সদর দলিল লেখক সমিতি সদস্য সহ জেলার অন্যান্য দলিল লেখকরা মরহুমকে এক নজর দেখার জন্য ঘোড়াদিয়া বন বিভাগ এলাকার বাসায় ছুটে আসেন।
রাত ১০ টায় ঘোড়াদিয়া হিমাগার জামে মসজিদে মরহুমের জানাযা শেষে গাবতলী কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।
মরহুম তোফাজ্জল হোসেন মোক্তার নরসিংদী থেকে প্রকাশিত নরসিংদীর খাস খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কবির হোসেনের বড় ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category