• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিলক্ষা দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যূ রায়পুরার চরাঞ্চলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্রের প্রাণ গেল নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ৩ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নরসিংদীর জিআই পণ্য লটকন: প্রাকৃতিক দুর্যোগ ও কম দামে দুশ্চিন্তায় চাষিরা রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর; আহত ২ রায়পুরায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা “ইত্যাদি” অনুষ্ঠানে বিশৃঙ্খলা: শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ চিকিৎসকদের নিরাপত্তায় নরসিংদীতে ড্যাবের মানববন্ধন

রায়পুরার চরাঞ্চলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত অনিক দড়িগাঁও পূর্বপাড়া এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে দীর্ঘদিন ধরে আলাল মুন্সি ও জবা মেম্বারের অনুসারীরা এলাকা থেকে দূরে ছিলেন। মঙ্গলবার ভোরে তারা স্পিডবোটে ভাড়াটে অস্ত্রধারীদের নিয়ে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে নাজিম উদ্দিন গ্রুপের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এরপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষটি হরিপুর ও দড়িগাঁও এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফায় চলে। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বকুল মিয়ার ছেলে রাজু (২৮) ও অহিদ মিয়ার ছেলে মোস্তফা (৬০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category