• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর; আহত ২ রায়পুরায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা “ইত্যাদি” অনুষ্ঠানে বিশৃঙ্খলা: শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ চিকিৎসকদের নিরাপত্তায় নরসিংদীতে ড্যাবের মানববন্ধন গ্রামের সেই সাধারণ ছেলেটিই আজ অনেকের কাছে মানবিকতার প্রতিচ্ছবি। মন্ত্রিসভার আকার বাড়ার গুঞ্জন; জায়গা পেতে পারেন মঈন খান ও আশরাফ বকুল! কবি ও কথাসাহিত্যিক নূরচানের ৯টি বই বাজারে আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আ’লীগ: ড. মঈন খান চিংড়িতে জেলি পুশ; নরসিংদীতে ব্যবসায়ীকে জরিমানা

রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

Reporter Name
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ফরিদ উদ্দিন

ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সিনিয়র মৎস্য কর্মকর্তা আল মামুন, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মো. আমিনুল রহমান ভূঞা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জি. ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নূর আহমেদ চৌধুরী মানিক প্রমূখ।

ইউএনও মাসুদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমে থাকতে না দেওয়ার জন্যও সবাইকে আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category