• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চিংড়িতে জেলি পুশ; নরসিংদীতে ব্যবসায়ীকে জরিমানা আগামী ২৮ পবিত্র ঈদুল আযহা বন্ধু ফোরামের উদ্যোগে মরহুম মোকাররম ভূঁইয়ার স্মরণে দোয়া ও মিলাদ  আদিয়াবাদ স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা; পুনর্বহাল ঠেকাতে বিক্ষোভ ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল নরসিংদীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং নরসিংদী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের নতুন কুঁড়িতে অভাবনীয় সাফল্য  মেঘনায় গোসল করতে নেমে কলেজছাত্র নিহত  আজ ৭ মে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঢাকায় সাংবাদিক সমাবেশ প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

আগামী ২৮ পবিত্র ঈদুল আযহা

Reporter Name
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

 

 

rewejদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী fjকাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “দেশের আকাশে ইতোমধ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।”সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আgfkগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার (১৭ মে) চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

অন্যদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, সোমবার থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে (বুধবার) পালিত হবে ঈদুল আজহা।

এছাড়া, আরব আমিরাতে ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category