বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালি, লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভা।

লিগ্যাল এইড মেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও উক্ত মেলায় জেলা লিগ্যাল এইড অফিসসহ সিভিল সার্জন অফিস, জেলা পুলিশ, জেলা কারাগার, ব্লাস্ট এবং গ্রাম্য আদালত সক্রিয় করণ প্রকল্প অংশগ্রহণ করে।

জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মুহম্মদ আলী আহসান, নরসিংদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কাজী ইয়াসিন হাবীব, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাডভোকেট আ. মান্নান এবং জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।
এসময় শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ)
মোতাহারাত আক্তার ভূঁইয়া, পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা জজ) আল্-মামুন, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মুহাম্মদ আনোয়ার ছাদাত, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াছমিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নুশরাত জাহান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সাইদুজ্জামান শরীফ-সহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিল।

সভায় ২ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়। অ্যাড. মোহাম্মদ শাহজাহান এবং অ্যাড. ইশরাত জাহান শম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category