নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা যুবলীগ নেতা আবু তালেব আর নেই।তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকার বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরন করেন।
আবু তালেব নরসিংদী জেলা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি পিতা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নরসিংদী জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বরত ছিলেন।
জানা যায়, ভোরে প্রকৃতির ঢাকে সাড়া দিতে বাথরুমে ঢুকলে সেখানেই হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে দীর্ঘ সময়ে বাথরুম বের না হয়ে আসলে তার স্ত্রী ডাক দিতে গিয়ে দেখনে বাথরুমে লক লাগানো হয়নি। তড়িঘড়ি করে বাথরুমে ঢুকার ফলে দরজার লকটি ঠিক লাগানো হয়নি। তার স্ত্রী বাথরুমের দরজা ঠেলে ভিতরে তাকালে তার নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে আবু তালেবের মৃত্যূর খবর বাড়ীতে পৌছলে তা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যূর খবরে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ পরিচিত জনে একনজর দেখতে বাড়ীতে এসে ভীড় জমায়। এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
বাদ মাগরিব নরসিংদী শহরের দত্তপাড়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে তার মায়ে কবরের পাশে তাকে শায়িত করা হয়।