এ ক্যাটাগরীর আরো সংবাদ:

;" /> পলাশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

পলাশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশে নার্গিস বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের এক ইটভাটার শ্রমিক কলোনী থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

নিহত নার্গিস বেগম ও তার স্বামী রকিব মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিটামইন থানায়। তার স্বামী রকিব কাজৈর গ্রামের ওই ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। সেি সূত্রে তারা ইটভাটার কলোনীতে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রকিব মিয়া ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের আব্দুস সাদেকের মালিকানাধীন এম এইচবি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। ইটভাটায় কাজ করার সুবাদে রকিব মিয়া তার স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে ভাটার কলোনীতে বসবাস করতেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর চারটায় তার স্ত্রী নার্গিস বেগমকে ঘরে রেখে ইটভাটায় কাজে যায় সে। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে কলোনীতে তার ঘরে যান রকিব। ঘরের ভিতর থেকে দরজা লাগানো থাকতে দেখে স্ত্রীকে ডাকতে থাকে সে। কিন্তু কয়েকবার ডাকার পরেও কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রকিব। এসময় তার স্ত্রীকে ঘরের ভিতরে টিনের চালের খাপের সাথে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার শুরু করে সে। তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মৃত  নার্গিস বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নার্গিসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রকিব ও তার বাবাকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category