মাধবদী প্রতিনিধি
মহান বিজয় দিবসে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ‘মানবতার হোটেল’ আবারও মাধবদী গরিব, অসহায় হতদরিদ্র মানুষদের এক বেলা পেটপুড়ে খাওয়ালেন। শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে মাধবদী বিজয় মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠনটি ‘মানবতার হোটেল কার্যক্রম পরিচালনা করেন।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল আমিন রহমানের সভাপতিত্বে ‘মানবতার হোটেল কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইসমাইল, আনোয়ার হোসেন মোল্লা, আল আমিন চৌধুরী, আবদুল হামিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
‘মানবতার হোটেল’ কার্যক্রমের দশম দিনে প্রায় পাঁচ শতাধিক গরীব ,অসহায় ও হতদরিদ্র মানুষকে এক বেলা পেট পুড়ে রান্না করা খাবার খাওয়ানো হয়। হয়।
সংগঠনের সভাপতি আল আমিন রহমান বলেন, প্রতি মাসে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষকে রান্না করা খাবার পরিবেশন করে। আজ এ কার্যক্রমের দশম পর্ব।নরসিংদীর বিভিন্ন স্থানে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এ কার্যক্রম পরিচালনায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।