বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

আনন্দ মিছিলে স্লোগান দিয়ে আ.লীগ নেতার মৃত্যু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

শিবপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে আওয়ামী লীগ এক নেতার মৃত‍্যূ হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বের হওয়া আনন্দ মিছিলে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

নিহত আমাল ভূইয়া উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শিবপুর কলেজ গেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন আমাল ভূঁইয়া। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় দলীয় নেতাকর্মীরা। তার অবস্থা বেগতিক দেখে জেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক। নরসিংদী ১০০ শষ‍্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দলীয় নেতাকর্মীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category