শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নরসিংদীতে বিদ্যানন্দের বাজার থেকে ১০ টাকায় নিত্যপণ্য

Reporter Name
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে হত দরিদ্রদের সুবিধার্থে ব্যাগ ভর্তি নিত্যপণ্য ১০ টাকায় কেনার সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রোববার ১লা অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত “দুই মিনিটে বাজার” থেকে চাল, ডাল, তেলসহ ২৫ প্রকারের নিত্যপণ্য কিনতে পেরে সন্তোষটি প্রকাশ করেছেন দুই শতাধিক হতদরিদ্র মানুষ।

একেক করে বিভিন্ন সময়ে দেশের সব জেলায় এই আয়োজনের ব্যাবস্হা করা হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। দেশের যে কোন স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সুবিধাভোগী,আয়োজক ও সুবিধাবঞ্চিত মানুষগুলো জানান, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির এমন সময়ে ব্যাগ ভর্তি নিত্যপণ্য দশ টাকায় কেনার ব্যবস্হা করে দিতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “দুই মিনিটে বাজার” বসায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে এই বাজারের উদ্বোধন করেন। এর সাথে সাথেই শুরু হয় দিনব্যাপী বাজারের বেচাকেনা।বিশেষ এই বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম ভোজ্যতেলসহ ২৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়। এর মধ্যে ১ টাকায় এক কেজি চাল, ২ টাকা কেজি মশুর ডাল, ১ টাকা কেজি আটা, ১ টাকায় এক কেজি লবণ, তিন টাকায় এক কেজি চিনি, দুই টাকায় এক ডজন ডিম, দুই টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগী কিনতে পেরেছেন সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ। ব্যাগ ভর্তি নিত্য পণ্য মাত্র দশ টাকায় কেনার সুযোগ পেয়ে খুশি সুবিধা বঞ্চিত পরিবারগুলো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দের মডেল প্রোগ্রাম “দুই মিনিটে বাজার”। বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জরিপের মাধ্যমে অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড প্রদান করে। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ‘দুই মিনিটে বাজার’ থেকে কেনাকাটার সুযোগ পায়।
তিনি বলেন, ১০ টাকার বিনিময়ে টোকেন মানির বিনিময়ে সুবিধাবঞ্চিত পূর্ব নির্ধারিত আড়াইশত মানুষ ৬ থেকে ৭ শত টাকার নিত্যপণ্য পেয়েছেন। জেলা পর্যায়ে এ ধরনের আয়োজনের পর প্রান্তিক পর্যায়ে এমন আয়োজন করার চেষ্টা অব্যাহত থাকবে। দেশের স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান সেবাদানের লক্ষে এমন মহতি উদ্যোগ নিলে সাধারণ মানুষের পাশে দাড়ালে দেশজুড়ে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সহজতর হবে বলে জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসন সবসময় এমন সব মহতি উদ্যোগের পাশে থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত দামে নিতপণ্য কেনাবেচায় বাজার তদারকিতে কাজ করছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, দেশ বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিশেষ করে গত করোনাকালীন সময়ে ভয়ে যখন কেউ ঘর থেকে বের হচ্ছিল না তখন জীবনবাজি রেখে করোনা মহামারী মোকাবেলায় সমানে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নিয়েছিল এই প্রতিষ্ঠান।

সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কতৃক “কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট” পদকে ভূষিত হয়েছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category