মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

“মানবতার হোটেল’র” ৪র্থ ইভেন্টে খাবার খেলেন ২ হাজার অনাহারী

Reporter Name
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর “মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম’র” উদ্যোগে মানবতার হোটেল’র ৪র্থ ইভেন্টেে পেটপুরে একবেলা আহার খেয়েছেন ২ হাজার অনাহারী মানুষ।

রবিবার (৫ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া বাজার এলাকায় একঝাঁক তরুণ, উদ্যমী মানবিক কর্মী নিজ হাতে এলাকার অসহায় ছিন্নমূল অনাহারী মানুষের হাতে খাবার তুলে দেন ।

মানবতার হোটেল ৪র্থ ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাহারীদের মাঝে খাবার বিতরণ করেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উপদেষ্টা মো. মোতালিব হোসেন।

মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে এ মানবিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: এমদাদুল হক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রোম্মান মিয়া ।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কার্যকরি সদস‍্য মো. শামীম মোল্লা প্রমূখ।

মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান বলেন মানবতার হোটেলের এই কার্যক্রম শুধু নরসিংদীতে এই সীমাবদ্ধ রাখতে চাই না। এটাকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। নরসিংদীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শেষে আমরা দেশের অন‍্যান‍্য জেলায় তা চালাবো। সেজন্য সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। সকলের একান্ত সহযোগিতা পেলে আমরা বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে চাই। ইনশাল্লাহ আমরা সেটা করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category