মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

নেহাবতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত‍্যূ

Reporter Name
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর পাঁচদোনায় এলাকায় ইজিবাইকের ধাক্কায় তাফসির হোসেন নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের কালিয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশু তাফসির হোসেন নেহাব গ্রামের কালিয়াদি এলাকার মনজুর হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সড়কে এক পাশ থেকে অপর পাশে পার হওয়ার সময় একটি চলন্ত ইজিবাইক তাফসিরকে ধাক্কা দেয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপাশা মাসুক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category