বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নূর আলম ভূঁইয়া’র পক্ষ থেকে দলিল লেখকেদরকে বিজয় দিবসের শুভেচ্ছা

Reporter Name
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

খাসখবর প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল দলিল লেখকেদরকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির
সভাপতি নূর আলম ভূঁইয়া ।

বিজয় দিবসের এই দিনে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এনে দিয়েছিল একটি স্বাধীন দেশ সেই সকল শহীদ মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা জানিয়েছেন তিনি।

বিজয় দিবসেৱ এক শুভেচ্ছা বার্তায় নূর আলম ভূঁইয়া বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও এক লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাঙালি জাতি যে বিজয় ছিনিয়ে আনে আজ ১৬ ডিসেম্বর সেই বিজয়ের দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ‍্যদিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার বীর সন্তানেরা ছিনিয়ে এনেছি বিজয়। এই বিজয়ে বিশ্বের মানচিত্রে নতুন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। বিজয়ের এই ৫১ বছর পূর্তিতে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনিত হয়েছে। বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে। পিছয়ে পড়া বাংলাদেশকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করানোর একমাত্র যোগ‍্য দাবিদার জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ‍্য নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, আমি বিজয়ের এই ক্ষণে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল বিজয়। এ বিজয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ যার নাম বাংলাদেশ পেয়েছি পৃথিবীর বুকে একটি মানচিত্র। আমি ৭১’র সেই অকুতবয় বীরদের স্মরণ করে দেশের সকল দলিল লেখকদের আবারো জানাই বিজয়ের শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category