বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

তাড়াইলের তালজাঙ্গা গ্রামের সফল খামারী সজীব এখন বেকার যুবকদের আইক

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি

মাত্র ১০০ ব্রয়লার মুরগী নিয়ে মুরগীর খামার শুরু করে বর্তমানে ১০ হাজার লেয়ার মুরগীর একজন সফল খামারি সজীব। শুধু মুরগির খামারের পাশাপাশি রয়েছে ১২ টি পুকুর। এই পুকুরগুলো বিভিন্ন প্রকারের মাছ চাষ করে তার এলাকায় আমিষের ঘাটতি কমাতে সহায়ক ভুমিকা পালন করছে। তালজাঙ্গা গ্রামের বেকার যুবকদের কাছে সজীব বর্তমানে আইকন।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের যুবক শফিউল আলম সজীব। মুরগী পালন আর মাছ চাষ করে মাসে আয় তার ৬ থেকে ৭ লাখ টাকা। চাকরির পেছনে না ছুটে নিজ উদ‍্যোগে এলাকায় খামার গড়ে তোলে তিনি আজ সফল খামারি। ২০১১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তিনমাসের প্রশিক্ষণ শেষে মাত্র ১০০ ব্রয়লার মুরগী নিয়ে একটি খামার শুরু করেন। পরবর্তীতে তার খামারে বয়লার মুরগী পালন বন্ধ করে দিয়ে লেয়ার (ডিম পারা) মুরগী পালন শুরু করে। বর্তমানে তার খামারে রয়েছে ১০ হাজার লেয়ার মুরগী।

মুরগী পালনের পাশাপালি সজীবের রয়েছে ১২ টি পুকুররের এক বিশাল মাছের প্রজেক্ট। তার এই পুকুরে সে শিং, পাবদা, গুলসা ও পাঙাস মাছ চাষ করছেন। তাছাড়া মাছের পোনা উৎপাদনে রয়েছে একটি মাছের হ্যাচারি ও গরুর খামার।

সজীবের এই খামারে ২০ জন মানুষের মেলেছে কর্মসংস্থান। তার খামারে কাজ করে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সংসারের খরচও চালাতে পারছে।

তালজাঙ্গা গ্রামে বাসিন্দারা জানায়, সজীব তাদের গ্রামের একজন সফল খামারী। যিনি প্রথম এই গ্রামে মুরগীর খামার ও বানিজ‍্যিক ভাবে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার এই সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক খামার ব‍্যবস্থাপনা আত্মনির্ভরশীল হয়ে উঠতে চান।

দেশের জনসংখ‍্যা বৃদ্ধিতে এই বিশাল জনগোষ্ঠির বেকার সমস্যা দূর করে আত্ম নির্ভরশীল হতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন বিভাগ। দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন মাধ‍্যমে আত্মকর্ম নির্ভরশীল করে তুলছেন যুব উন্নয়ন অধিদপ্তর। চাকরির পেছনে না ছুটে সফল আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে বেকার যুবকদের প্রতি আহ্বান করেন তাড়াইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোহাম্মদ আনিসুজ্জামান খান।

যুব উন্নয়ন অধিদপ্তরের দিক নির্দেশনায় বর্তমানে একজন সফল খামারি সজীব স্বপ্ন দেখছেন নিজের খামারকে আরো বড় পরিসরে রূপ দিয়ে ৫০ হাজার লেয়ার মুরগীর একটি খামার গড়ে তোলে তাতে ৫০ জন বেকার আত্ম কর্মসংস্থানে ব্যবস্থা করার। সরকারি সহযোগিতা পেলে তার এই স্বপ্ন পূরণ করা সহজ হবে বলে জানান শফিউল আলম সজীব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category