মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

পাড়াতলী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

Reporter Name
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ফাহিম খান

নরসিংদীর রায়পুরায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে কাজী ইলেকট্রনিক্সের গুদামঘরসহ একই মার্কেটের আরো ২ টি দোকান। রবিবার (৫ ডিসেম্বর) রাত আটটার দিকে রায়পুরা উপজেলার দূর্ঘম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের পাড়াতলী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মামুনের ইলেকট্রনিক্স দোকানের গুদামঘরে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মামুন ইলেকট্রনিক্সের গুদাম ঘর, হেলাল মিয়ার কাপড় ও জুতার দোকান এবং হাসেম মিয়ার কম্পিউটারের দোকানের আংশিক আগুনে পুড়ে যায়। পরে বাজারের ব্যবসায়ীসহ আশে পাশের লোকজন এসে প্রায় এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই সময় কাজী ইলেকট্রনিক্সের গুদাম ঘরের ৩৮ টি ফ্র্রিজ, ১৪ টিভি, ৫টি মাইক্রো ওভেন, একাধিক সিলিং ফ্যান পুড়ে যায়। যার ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবী দোকান মালিকের।

অপর দিকে হেলাল মিয়া কাপড় ও জুতার দোকান পুুরে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তার দাবী। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

রায়পুরা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: নাসির উদ্দিন বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই আমাদের জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাই আমরা মাঝপথ থেকে ফেরত চলে আসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category