• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

নরসিংদী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন

Reporter Name
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

বিজ্ঞান শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নে নরসিংদী সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভবনটির উদ্বোধন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং জাতীয় সংসদের ৩০২ নম্বর আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা।

নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের অধ্যাপকবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভিতবিশিষ্ট এই বিজ্ঞান ভবনটি চালুর ফলে কলেজের বিজ্ঞান শিক্ষার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়বে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, ব্যবহারিক শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই ভবন নরসিংদীর নারী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category