নরসিংদী থেকে সরাসরি কক্সবাজারের রেল যোগাযোগ চালু হয়েছে। যাওয়ার সুযোগ হয়েছে যাত্রীদের। ঢাকা থেকে নরসিংদীসহ আরও বেশ কয়েকটি স্টেশন হয়ে সরাসরি মহানগর এক্সপ্রেস প্রথমবারের মতো যাত্রা করেছে কক্সবাজারের উদ্দেশ্যে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে নরসিংদী রেলস্টেশনে উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (হাবিব) ।
এর আগে, ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার ট্রেন থাকলেও স্টপেজ না থাকায় ভোগান্তির যেন অন্ত ছিল না নরসিংদীর হাজারো পর্যটকের। ঢাকা থেকে কক্সবাজার গামী মহানগর এক্সপ্রেস নরসিংদীতে যাত্রাবিরতি দেয়ায় সেই ভোগান্তি কেটে যাবে। এতে নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণ হল। ফলে নরসিংদী পর্যটকসহ সাধারণ মানুষ অনেক খুশি হয়।
কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীতে যাত্রাবিরতি উপলক্ষে রেলওয়ে স্টেশনে হাজারো মানুষের ঢল নামে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নরসিংদীতে যাত্রা বিরতির উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (হাবিব) ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহী; নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির সহ সভাপতি হারুণ অর রশিদ, ফারুখ উদ্দিন ভূঁইয়া, আমিনুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্স সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ এই আয়োজনে দুই মূল কারিগর নরসিংদী শহর যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সভাপতি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ নেতৃবৃন্দ।