• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের প্রতি নরসিংদী জেলা যুবদল নেতা জাকারিয়ার শুভেচ্ছা Confronto tra quote calcistiche di Serie A offerte da Casino13 e competitor locali মাধবদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫; প্রকৌশলীর মৃত্য জুলাইয়ের ক্ষত বয়ে বেড়ানো সাংবাদিক ইউনিয়নের সেই ভবন; দুই বছরেও জোটেনি সংস্কারের অর্থ সিঁদুর খেলা, আর বিষাদে করুন সুরে নরসিংদীতে দেবী দুর্গাকে বিদায় ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মানহানিকর পোস্ট ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি   বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্পে পূজা মণ্ডপসজ্জা, প্রশংসায় ভাসছে বাগবিতান ক্লাব জান্নাতুন নাঈমের উদ্যোগ ​বদলাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সেবার মানে নতুন দিগন্ত শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন ভবনের উদ্বোধন ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়ায়, ২২ লাখ টাকা আত্মসাতে গ্রেফতার ২

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের প্রতি নরসিংদী জেলা যুবদল নেতা জাকারিয়ার শুভেচ্ছা

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলো প্রধান অঙ্গসংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনটির আগামী ২৭ অক্টোবর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা যুবদলের সকল স্তরের নেতাকর্মীসহ  জেলাবাসীকে  শুভোচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসাইন।

এক শুভেচ্ছা বার্তা তিনি বলেন, আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ জাকারিয়া হোসাইন সহ সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী যুবদল। সেগুলো হলো যুব-ঐক্য-প্রগতি। যুবদল গঠনের মূল উদ্দেশ্য ছিল বিএনপির রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে যুবসমাজকে সংগঠিত করা।

আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ২৭ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাতের কথা রয়েছে।

সবশেষে আবারও সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবদী যুবদল জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category