বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কবরস্থানে কুরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ

Reporter Name
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে একটি কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় মো. শাওন মিয়া (২৭) নামে একজন কুরআনের হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে নরসিংদী শহরতলীর দাসপাড়া মহল্লার ভরতেরকান্দি ব্রিজের পাশের কবরস্থান থেকে ওই কুরআনে হাফেজের মরদেহটি উদ্ধার করা হয়। শাওন ভরতেরকান্দি এলাকার শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাসা থেকে খাবার খেয়ে কাজে যাওয়ার উদ্দেশে শাওন মিয়া বের হয়। পরে তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। পরবর্তীতে রাতে ব্রিজের পাশের কবরস্থানের একটি আম গাছে সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় লোকজন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। কুরআনের হাফেজ শাওন মিয়া অনেক দিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানান তারা।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন বলেন, ঘটনাটির বিষয়ে তথ্য সংগ্রহসহ খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি সর্ম্পকে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category