বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সাংবাদিক মোস্তাফিজ পেলেন একতারা বিজয় উৎসব সম্মাননা পদক

Reporter Name
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

খাসখবর প্রতিবেদক

প্রতি বছরই মহান বিজয় দিবস ঘটা করে উদযাপন করে থাকে একতারা-২০০০ লি.।  আর এই  দিনটি উপলক্ষে প্রতিবছরই সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দেশ বরেণ্য সাংবাদিকদের দিয়ে থাকে  বিশেষ সম্মাননা। এ বছরও ব্যাতিক্রম হয়নি একতারা-২০০০ লি. পরিবারের এই আয়োজন।

এবছর ন্যায় ও সত্যের পক্ষে বলিষ্ঠ কলম সৈনিক, এন টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশ রুপান্তরের গুণী সাংবাদিক মোস্তাফিজ আমিনকে মনোনীত করেছেন বেশ কয়েকটি তথ্যকারি সংস্থা।

শিকড় থেকে তুলে আনা অনুসন্ধানী প্রতিবেদন, প্রতিবন্ধী অসহায় মানুষের কল্যাণে তার সংবাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে। সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এই দেশ বরেণ্য গুণি সাংবাদিক।

প্রখর রোদে বুক চিতিয়ে রাখা বটবৃক্ষের নাম মোস্তাফিজ আমিন । ভৈরবের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক।
কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী জেলার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক নিরপেক্ষ অরুণিমার সম্পাদক ও প্রকাশক।

রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১০টায়  নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক এলাকায় অবস্থিত সবুজ পাহাড় অনার্স কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একতারা বিজয় উৎসব ২০২৪ইং।

এসময় একতারা ২০০০ লি. এর চেয়ারম্যান নাসিমুল ইসলাম নাসিম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে একতারা পরিবারের পক্ষ থেকে দেশবরেণ্য সাংবাদিক মোস্তাফিজ আমিন সাহেবের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে আমরা গর্ববোধ করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category