বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সাংবাদিকতায় স্বর্ণপদক পেলেন সাংবাদিক মোস্তফা খান

Reporter Name
Update : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

খন্দকার শাহ নেওয়াজ

সাংবাদিকতায় “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল- ২০২১” লাভ করেছেন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান। শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে তার হাতে পদক তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।

উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে দেশবরেণ্য এই বিচারপতির ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে পদক প্রাপ্তদের হাতে তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।

সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী এ তিন ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক গুণীজনকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনু্ষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম. ফারুক।

স্মৃতি চারণ করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান এবং বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান সৈয়দ মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. আবু তারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. হীরা সোবাহান, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক ও নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট জোসনা আরা নীলা ও সাধারণ সম্পাদক মোঃ আর.কে রিপন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category