বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিবপুরে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

Reporter Name
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধভাবে অর্থগ্রহণে অভিযোগ এনে
তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় দলিল লেখকসহ এলাকার সাধারণ জনগণ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ইটাখোলা-মনোহরদী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিবপুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অওতাধীন অর্ধশতাধিক দলিল লেখক ও ভুক্তভোগী দলিল দাতা-গ্রহীতারাসহ এলাকার সাধারণ জনগণ অংশ নেয়।

এসময় বকতব‍্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল হুদা মুকুল, শিবপুর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক কামাল শেখ , সাবেক সাধারণ সম্পাদক শাহীন সরকার, সদস্য খলিল মিয়া, আব্দুল কাদির, বাশির উদ্দিন, আলকাছ, জাহাঙ্গীর প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, শিবপুর উপজেলা সাব রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে দলিল রেজিষ্ট্রি করতে অবৈধভাবে ঘুষ গ্রহণ করেছে। অর্থলোভি এই সাব-রেজিষ্ট্রার ঘুষ গ্রহন ছাড়া কোন দলিলই রেজিষ্ট্রি করেন না। তার জুলুমবাজির মাত্রা দিন দিন বৃদ্ধি পাওয়ায় শিবপুরের দলিল লেখকরা প্রায় দুই মাস যাবত রেজিষ্ট্রি কার্যক্রম থেকে বিরত রয়েছে।

বক্তারা আরো বলেন, সাব রেজিস্ট্রার মিজাহারুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে ইতোমধ‍্যে আইন মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দাখিল করেছেন।

এসময় বক্তারা অবিলম্বে সাব রেজিস্ট্রার মিজাহারুল ইসলামের অপসারণ দাবী করেন।

উল্লেখ্য গত দুই মাস যাবত সাব রেজিস্ট্রারের সাথে দলিল লেখকদের দ্বন্দ্বের কারণে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন জমি ক্রেতা-বিক্রেতা ভোগান্তির শিকার হচ্ছে অপরদিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category