বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিবপুরে বিদ্যুতপৃষ্ঠে গৃহবধূর মৃত্যু

Reporter Name
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা আক্তার উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের আবদুস সালামের স্ত্রী। এই দম্পতির তিন কন্যাটি সন্তান রয়েছে।

গৃহবধূর স্বামী আবদুস সালাম বলেন, সকাল ৬ টার দিকে তিন মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে গৃহস্থালি কাজ করছিলেন খাদিজা আক্তার। এক পর্যায়ে তিনি বাড়ির পাশে কৃষিজমির সেচকাজে ব্যবহৃত মোটর পাম্পটির সামনে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইরি ধানের মৌসুমে সেচকাজে ব্যবহার করা হতো মোটর পাম্পটি। অন্য সময় এর সঙ্গে বিদ্যুতের লাইন থাকত না। সকালে কিভাবে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, গৃহস্থালী কাজ করার সময় বিদুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করে। এঘটনায় তারা থানায় কোন অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category