বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

অজ্ঞাত যানের ধাক্কায় মহাসড়কে প্রাণ গেল ৩ জনের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত যানেরধাক্কায় অটোরিকশার চালকসহ প্রাণ হারিয়েছে ৩ জন। বুধবার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার নগর কান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) ও কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)নিহত ৩ জনই অটোরিকশায় ছিলেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে দুইজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি গভীর রাতে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয‍্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশা ও চালকের মরদেহ উদ্ধার করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আবু খায়ের ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সময় গভীর রাতে কোন ধরণের যান সিএনজিটিকে ধাক্কা দিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিহতদের স্বজনেরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার আবেদন করেছে। অনুমতি পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category