বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

রায়পুরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
Update : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি পুকুরের কচুরিপনার নিচে আটকে থাকা অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা গ্রামের ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি সনাক্ত করা চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তির আনুমানিক বয়স ৩০ এর কাছাকাছি। তাঁর পড়নে ছিল সাদা চেক শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই এলাকায় পচে যাওয়া মরদেহের দুর্গন্ধ চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজাখুঁজির পর পুকুরের কচুরিপানার সাথে মরদেহটি ভেসে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় বলতে পারেনি স্থানীয়রা। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category