মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

রায়পুরায় দুটি বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

 

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থেকে দুটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দু্ই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রায়পুরা থানার পলাশতলী ইউনিয়নের আশারামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর এলাকার আবু সাত্তারের ছেলে মো: আকাশ ও নরসিংদী সদর থানার বানিয়াছল এলাকার ফজলু মিয়ার ছেলে মো: রাসেল।

পুলিশ জানায়, রায়পুরা থানার উপপরিদর্শক কাজী কামাল মিয়া সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন দায়িত্ব পালনকালে দুই যুবক অস্ত্রসহ সিএনজি অটোরিকশা যোগে নরসিংদী হতে রায়পুরার দিকে যাচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একটি দল আশারামপুর এলাকার সড়কে অবস্থায় নেয়। পুলিশ সিএনজি অটোরিকশাটিকে থামাতে সংকেত দিলে ওই দুই যুবক অটোরিকশাটি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুটি মোবাইল ফোনসহ মো: আকাশ ও মো: রাসেলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ জানান, অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টাসহ মোট ৯টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category