শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের মত আরেকটি যুদ্ধ আগামী নির্বাচন। নরসিংদীতে শিল্পমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মত আরও একটি যুদ্ধ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, ১৯৭১ সনে আমরা যে রকম যুদ্ধ করেছিলাম মুক্তির জন্য, ঠিক তেমন আরেকটি যুদ্ধ আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন।

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যারা মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের চরম বিচারাঘাতের জন্যই আগামী নির্বাচন।
শিল্পমন্ত্রী শনিবার ৭ অক্টোবর বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগরে নরসিংদী বিসিক শিল্পনগরীর সম্প্রসারিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৮৮ কোটি টাকা ব্যয়ে ৩৩ একর জমিতে সম্প্রসারন করেন নরসিংদী বিসিক শিল্পনগরীর ।

শিল্পমন্ত্রী এ সময় আরও বলেন, দেশকে পেছনে ফেলতে আজ দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে সকলকে এটা খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়তে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সারাবিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, এই স্হান থেকে সরে পিছিয়ে যাওয়ার কোন ব্যাবস্হা নেই। দলের সরকার বাংলাদেশ আওয়ামীলীগ, সরকারের দল নয়, সে কথা মাথায় রেখে তৃণমূলের সবাইকে পালন করতে হবে দ্বায়িত্বশীল ভূমিকা। বাঁচাতে হবে আমাদের দেশকে।
যারা দুষ্ট বুদ্ধি খাটিয়ে নানান রকম বাহানায় বিভিন্ন অজুহাত তুলে বানচাল করতে চায় নির্বাচন,তাদের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নরসিংদী ৩ (শিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশির, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: শামীম নেওয়াজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category