শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বায়পুরায় রাবেয়া হত্যার রহস্য উদঘাটন পিবিআই তদন্তে ,গ্রেফতার ৩

Reporter Name
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রাবেয়া খাতুন (৫০) হত্যার রহস্য উদঘাটন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পূর্ব মূহুর্তে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

এসময় পুলিশ সুপার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনকে হত্যা করে তিন যুবক। তবে মৃত্যুর ঠিক আগ মুহুর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে। এমন চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে পূর্ব পরিকল্পিভাবে সিধ কেটে প্রবেশ করে একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো: সুমন (২০), বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) এবং আ: রহিমের ছেলে স্বপন (৫৫) সহ তাদের কয়েকজন সহযোগী। ঘরে ভিতরে প্রবেশ করার পরে তারা রাবেয়ার নিজ বসত ঘরে ঘুমন্ত তাকে ঝাপটে ধরে এক পর্যায়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে হত্যা করে তারা চলে যায়।

দীর্ঘ তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার প্রমান মেলায় সুমন, জীবন ও স্বপনকে গত শনিবার  (২৬ অক্টোবর) নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডে জড়িত পলাতক অন্যান্য জড়িতদের গ্রেফতার পিবিআইয়ের কার্যক্রম চলমান বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category