মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা,র জন্ম বার্ষিকী পালন

Reporter Name
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

খাসথবর প্রতিবেদক

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনটি পালন করা হয়। কর্মসূচীর গুলোর মধ্যে ছিল আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন, নরসিংদী ডা. মো. নুরুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, একাত্তর সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী মহিলা বিষয়ক উপপরিচালক সেলিনা হোসেন প্রমুখ।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, এনডিসি মেহেদী হাসান কাউছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন, সাংবাদিক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় ৩ হাজার ৫৩ দিন জেল খেটেছেন। ২৪টি মামলার শিকার হয়েছে। পারিবারিকভাবে পরিবারের সদস্যদের তাঁর সময় দেওয়ার সুযোগ ছিল কম। সে ক্ষেত্রে এ পরিবারকে সামনের দিকে এগিয়ে নিতে বলিষ্ঠ অবদান রেখেছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি তার স্বামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে এর বিরুদ্ধে দায়ের করা সকল মামলাসহ নেতাকর্মীদের মামলারও তদবির করতেন। তিনি জাতির পিতাকে বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষেত্রে পরিমর্শ দিয়েও অবদান রেখেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন ইতিহাসের মহা নায়ক। পাশাপাশি আমি যেটা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিব যদি ইতিহাসের মহানায়ক হয় তা হলে ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলতুন নেছা মুজিব হলেন ইতিহাসের নেপথ্য মহানায়ক।

আলোচনা সভা শেষে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও দুই হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া বেগম ফজিলতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category