মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ণ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর পাঁচদোনায় রাতের আধারে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুন দিয়ে বাড়িঘরসহ ঘুমন্ত লোকজনকে পুড়িয়ে মারার অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ভোররাত ৫ টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের কালীপ্রসন্ন দেবনাথের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুষ্কৃতিকারী। এই ঘটনায় পার্থ দেবনাথ পরিতোষ নামে ভুক্তভোগী পরিবারের সদস্য মাধবদী থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার ভোররাতে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অধ‍্যূষিত মূলপাড়া গ্রামের কালীপ্রসন্ন দেবনাথের বাড়ির মনি লাল দেবনাথের বসত ঘরের বারান্দায় আগুন দেয় কে বা কারা। ভোর ৫ টার দিকে পাশ্ববর্তী ঘরের একজন মনি লাল দেবনাথের ঘরের বারান্দায় আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করলে মনিলাল দেবনাথ ও তার ছোট ছেলে ঘুম থেকে জেগে দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসেন। পরে আশপাশের লোকজনসহ বাড়ীর অন‍্যান‍্যরা আগুন নিভানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণের মধ‍্যে তারা আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে তেমন একটা ক্ষয়ক্ষতি না হলেও। আগুন চারদিক ছড়িয়ে পড়ার আগে কেউ না দেখলে ঘরের ভিতর ঘুমন্ত অবস্থায় থাকা মনি লাল দেবনাথ ও তার ছোট ছেলে পুড়ে মরার আশঙ্কাছিল বলে অভিযোগকারী মনি লাল দেবনাথে বড় ছেলে পার্থ দেবনাথ পরিতোষ অভিযোগে বলেন।

অভিযোগে আরো বলা হয়, মূলপাড়া গ্রামটি হিন্দু অধ‍্যূষিত এলাকা বিদায় দিন দিন বখাটে উৎপাত বেড়ে চলছে। বখাটেরা সংখ‍্যালঘু পরিবারের সদস‍্যদের বিভিন্ন বল প্রয়োগসহ জুলুম অত‍্যাচার করে আসছে। সাম্প্রতিক সময়ে বখাটেরা এলাকায় মাদক ও জুড়ার আসর বসাছে। বখাটেদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায়না। তাদের কিছু বললে হুমকি-ধামকির সম্মুখিন হতে হয়।

অভিযোগকারী পার্থ দেব দেবনাথ তার ঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব‍্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করে প্রশাসনের কর্তা ব‍্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেন।

পাঁচদোনায় ইউনিয়নের বিট পুলিশিংয়ের বিট কর্মকর্তা উপ রিদর্শক (এসআই) সিদ্দিক জানান, “অভিযোগের কপি কিছুক্ষণ আগে হাতে পেয়েছি আগামীকাল (বুধবার) ঘটনাস্থলে তদন্তে যাবো। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category
Web Design By Khan IT Host