মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

পলাশে বাল্য বিবাহ ও শিশু পাচার রোধে কর্মশালা

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নাসিম আজাদ

বাল্য বিবাহ, ইভটিজিং, নারীর প্রতি বৈষম্যমুলক আচরণ নির্মুল,নারী ও শিশু পাচার রোধে সচেতনতামুলক এক কর্মশালা নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

পলাশ উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমীন, নুরুজ্জামান গাজী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাইদুল হক জিলু,আমীনুল ইসলাম গাজী, চিত্ত রন্জন সরকার সহ বিদ্যালয়ের ছাত্রী ও গণমাধ্যম কর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category