বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত ৩ আহত ৩

Reporter Name
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশার ৩ যাত্রী । আহত হয়েছেন চালকসহ আরও ৩ জন। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বেলাব উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল নিশ্চিত করেছেন।
নিহতরা রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), নাতি আরিয়ান (৭) এবং বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের যাত্রীবাহি বাসটি ভিটিমরজাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ সহ তিন জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বেলাব ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ: রাজ্জাক ঘটনা নিশ্চিত করে বলেন দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা একজনের লাশ বাড়িতে নিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category