এ ক্যাটাগরীর আরো সংবাদ:

;" /> নরসিংদী সদর মডেল থানায় ওপেন হাউস ডে – নরসিংদীর খাসখবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নরসিংদী সদর মডেল থানায় ওপেন হাউস ডে

Reporter Name
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

বিল্লাল হোসেন

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে নরসিংদী সদর মডেল থানায় ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে থানার প্রাঙ্গণে বিভিন্ন জনপ্রতিনিধি ও শ্রেণিপেশার মানুষের অংশগ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সেক্টর কমান্ডার ফোরাম ৭১‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম  প্রমুখ।

এ সময় বক্তারা মাদক, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাংসহ নানা সমস্যা তুলে ধরে প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন। পুলিশ সুপার এসব সমস্যা শুনে সমাধানের জন্য সংশিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং সঠিক সেবা নিন। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডে রুখে দাঁড়ানো।

এ সময় অনুষ্ঠানে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে পুলিশ সুপারকে বিভিন্ন এলাকার সমস্যার বিষয়ে অবগত করেন। পুলিশ সুপার সকলের বক্তব্য শুনে সমস্যাগুলো নোট করেন এবং সমাধানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category