মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নরসিংদী চেম্বার অব কমার্সের সৌজন‍্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Reporter Name
Update : রবিবার, ১ মে, ২০২২

কাজী রুনা লায়লা

নরসিংদী চেম্বার অব কমার্সের সৌজন‍্যে এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের পক্ষ থেকে শ্রমজীবি পরিবারের সদস‍্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (১ মে) বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২ হাজার ১০০ জন শ্রমজীবি নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমজীবি মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নরসিংদী আবু নঈম মোহাম্মদ মারুফ খান পুলিশ সুপার কাজি আশরাফুল আজিম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির,সিনিয়র সহসভাপতি শামীম নেওয়াজ ’সহসভাপতি জাকির হোসেন, পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, মো. মমিন মিয়া, পরেশ সূত্রধর, কাইয়ূম মোল্লা, আনিছুর, রহমান ভূইয়া, সাইফুল ইসলাম জাহিদ, নাজমুল হাসান, ও পলাশ সহ অন‍্যান‍্যরা

প্রধান অতিথির বক্তব‍্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন,  আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের কথা ভাবে । এ সরকার সবসময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘ঈদের আগে প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর উপহার দিয়েছেন। তেমনি কেউ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য শ্রমজীবী মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গিসহ নানা ধরনের ঈদ উপহার বিতরণ করা হয়। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের কল্যাণ করে যাবে। তাই আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এ সময় নরসিংদী চেম্বার অব কমার্সের সৌজন‍্যে এর প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের পক্ষ থেকে ২ হাজার ১০০ জন শ্রমজীবি নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category