মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ভেলানগর বাজারে আগুন ৮ দোকান ভষ্মিভুত

Reporter Name
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর ভেলানগর বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৮ টি দোকানের মালামাল ভষ্মিভুত হয়েছে। এ সময় আংশিক পুড়ে যায় আরো ৩টি দোকান। সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৪ টার দিকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাজারের কসমেটিকস, মুদি, প্লাষ্টিক ও জুতার দোকানসহ ৮টি দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুড়ে যাওয়া দোকান মালিকরা জানায়, ভোর ৪টার দিকে মার্কেটটির একটি মুদিদোকানে আগুন দেখতে পান বাজারের লোকজন। পরে ভোর সোয়া ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে এমন ঘোষণায় আশপাশের লোকজন ছুটে এসে আগুনের দৃশ্য দেখতে পায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও দোকান মালিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় আগুনে বাজারের কসমেটিকস, প্লাষ্টিক, জুতা ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আরো ৩টি দোকান আংশিক পুড়ে যায়।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দোকান মালিকরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব‍্যবসায়ীরা জানায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবু সাঈদ জানান, আগুন লাগার সংবাদে আমরা আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাই। পরে আমাদেরকে সহযোগিতা করার জন‍্য পাশ্বর্বর্তী ষ্টেশন শিবপুর থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে এসে যুক্ত হয়। আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাবে না। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category