মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ৩ দিন ব্যাপী এশিয়ান ইউনিভার্সিটি’র ভর্তি মেলা সমাপ্ত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে ৩ দিনব্যাপী এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ভর্তি মেলা স্প্রিং সেমিস্টার-২০২৩ সফলভাবে সমাপ্ত হয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌরপার্কে ১৩ মার্চ শুরু হওয়া ৩ দিনব্যাপী এই মেলা বুধবার (১৫ মার্চ) সমাপ্ত হয়।

মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়। এ মেলার মধ‍্যদিয়ে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা এইউবি’র সকল প্রোগ্রমে ভর্তি হওয়ার সুযোগ পায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইউবি সিন্ডিকেট সদস‍্য এস এম ইয়াসিন আলী। ভর্তি বিভাগ এর পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন স্কুল অব বিজনেস’র ডীন প্রফেসর ড. নুরুল ইসলাম।

এইউবি ইংরেজি বিভাগের সহকারি অধ‍্যাপক মিজানুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এইউবি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফ্যাকাল্টি এবং উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য ছিল বিশেষ ছাড় এর ব‍্যবস্থা।

উল্লেখ্য, ১৩ মার্চ বেলা ১১ টায় মেলার শুভ উদ্বোধন করেন এইউবি’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ‍্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী মিয়া।

এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নরসিংদীর উল্লেখযোগ্য কলেজ সমূহের অধ‍্যক্ষদের নিয়ে উচ্চশিক্ষার্থে ক‍্যারিয়ার গাইডলাইন : কলেজসমূহের ভূমিকা শীর্ষক সেমিনার সম্পন্ন হয় শহরের গ‍্যালাক্সী রেষ্টুরেন্টে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category