মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নরসিংদীতে বন্ধুর গায়ে পানি ছিটানো জেরে বন্ধুকে হত্যা

Reporter Name
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শহরতলীতে মোজাম্মেল মিয়া (২০) নামে কাপড়ের দোকানের এক কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যার সাথে জড়িত তারই বন্ধু পার্শ্ববর্তী দোকানের কর্মচারী কাউছার (২০) ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পিবিআই সদস্যরা।

ররিবার (২৪ আগস্ট) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপস্থ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার নরসিংদীর পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে কুমিল্লার শাসনগাছা থেকে কাউসারকে এবং ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে কাউসারের সহযোগী রাকিব মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাউছার সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে ও রাকিব রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে।

গ্রেফতারকৃত, কাউছার আদালতে জবানবন্দী দিয়েছেন। তবে তার রিপোর্ট এখনও হাতে পাননি বলে জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার।

পুলিশ সুপার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী ছিলেন। হত্যাকারী আসামি কাউসার একই মার্কেটের পার্শবর্তী আরেকটি কাপড়ের দোকানের কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরের খাবার শেষে দুষ্টুমির ছলে মোজ্জামেল কাউসারের শরিরে পানি ছিটিয়ে দেয়। ছিটানো পানিতে কাউসারের মোবাইল ভিজে যায়। একটু মোবাইল ফোনটি নষ্ট হয়েছে বলে জরিমানা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এর জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মিয়া ভাড়া থেকে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ীর সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহত মোজাম্মেলের বাবা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category