বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নরসিংদীতে নুরালাপুর ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার ও জামিন লাভ

Reporter Name
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মাধবদী প্রতিনিধি

নরসিংদীতে চাঁদাবাজির মামলায় মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের পাচদোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হলেও রবিবার (১৬ জুলাই) সকালে তাকে জামিন দিয়েছেন আদালত।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের আইনাল হাজি তার বাড়ির সীমানা দেয়ার জন্য দেয়াল নির্মাণ করছিল।

ওই সময় মাধবদী নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন ৫/৬ জনকে নিয়ে দেয়াল নির্মাণে বাধা দেয়। আর দেয়াল নির্মান করতে হলে চেয়ারম্যানকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন।

এ ঘটনায় আইনাল হাজির ভাইগ্না মফিজুর রহমান বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে মাদবদী থানাকে এফাআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে শনিবার (১৫ জুলাই) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁদোনা এলাকা থেকে ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে আরিফকে নরসিদী সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট (১ম) আদালতের বিচারক ফারুফা আহাম্মেদের আদালতের সোপর্দ করা হয়। এসময় চেয়ারম্যানের পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।

পরে আদালতের বিজ্ঞ বিচারক বাদি-বিবাদি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।

আইনাল হাজি বলেন, চেয়ারম্যান অন্যায়ভাবে আমার কাজ বন্ধ করে দিয়েছে। আবার ৫ লাখ টাকা চাঁদাও তাবি করেছে। এ ঘটনায় থানায় মামলা নিলো না। পরে আদালতে মামলা করলাম।

এখন রাতে গ্রেফতার হলেও সকালে অবার জামিন হয়ে গেল। ক্ষমতা থাকলে সবই হয়। আমি সরকারের কাছে সঠিক বিচার দাবি করছি।

গ্রেফতার ও জামিন লাভের পর অভিযুক্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মান করছিল আইনাল হাজি। ইউনিয়ন পরিষদে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছেন। বিষয়গুলো আদালতে উপস্থাপনের পর বিচারক আমার জামিন মঞ্জুর করেছেন।

মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, চাঁদাবাজির একটি মামলায় চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় চেয়ারম্যানের পক্ষের আইজীবি আদালতে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিজ্ঞ বিচারক বাদি-বিবাদি পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক শুনে চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category