মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

Reporter Name
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

জুবায়ের আহমেদ

নরসিংদীতে  জুলাই- আগস্টে ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের উপস্থিততে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মিজানুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট  আব্দুল মোমেন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্মরণ সভায়  জুলাই- আগস্টে নিহতদের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন, শহীদ তাহমিদের বাবা, শহীদ আমজাদের মা ও শহীদ ইমনের বাবা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সমন্বয়ক সোহান হায়দার সনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ফাহিম ভুইয়া রাজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী সুমাইয়া আক্তার সেতু ও  মুনিয়া রহমান প্রমূখ।
স্মরণ সভায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরণের সহযোগিতা করার আশ্বাসসহ  আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category