এ ক্যাটাগরীর আরো সংবাদ:

;" /> নরসিংদিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১ হাজার অসহায় পরিবার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নরসিংদিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১ হাজার অসহায় পরিবার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর মনোহরদী ও বেলাব দুই উপজেলায় এক হাজার অসহায় ও দু;স্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দু;স্থ মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

ঈদ উপহারের মধ্যে ছিলো চাল ১০ কেজি, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ , ২ কেজি আলু ও চিনি।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকার্তা হাছিবা খান, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরসহ প্রমুখ।

এর আগে দুপুরে উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে পাঁচ শতাধিক অসহায় ও দু;স্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনাসহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় বিতরণ করা হবে বলে জানায় জেলা প্রশাসক ড. বদিউল আলম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category