এ ক্যাটাগরীর আরো সংবাদ:

;" /> জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা:

Reporter Name
Update : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

আবুল কাশেম।

শিক্ষায় সমৃদ্ধ হোক আমার বাংলাদেশ”এই স্লোগানকে
সামনে রেখে সমাজের হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে জে এন্ড এম ফাউন্ডেশনের পথচলা শুরু হয় এক বছর পুর্বে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মদিনাতুল উলুম আলিম মাদরাসার হল রুমে মেধাবী, দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখা অবসর প্রাপ্ত শিক্ষকদের এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা দেয় জে এন্ড এম নামে এ ফাউন্ডেশন ।

সংবর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত এবং পুরস্কার প্রাপ্তদের মধ‍্যে ২০২৩ এ আলোকবালী ইউনিয়ন থেকে জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী কে সনদ সহ নগদ এক হাজার, এসএসসি তে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন এবং এইচএসসি তে জিপিএ -৫ প্রাপ্ত ২ শিক্ষার্থী।চারটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য আলোকবালী ইউনিয়নের ২ জন অবসর প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কলারসীপ প্রদানেরও ঘোষনা দেওয়া হয়।

মদিনাতুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বেনজির আহমেদ এর সভাপতিত্বে নাজমুল হুদা মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,এম এ শহিদ হাইস্কুল এর প্রধান শিক্ষক রাসেল মিয়া, আলোকবালী ফুলকলি একাডেমির প্রধান শিক্ষক কাউছার মিয়া,বাখর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুজ্জামান, মুরাদনগর মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান, আলোকবালী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কাজির কান্দি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা কাউসার, বকশালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটা সুলতানা, হুমায়ূন কবির, জসিম উদ্দিন, কবির আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জে এন্ড এম ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাফর ইমাম বলেন, আমরা প্রথমে এই ফাউন্ডেশনের কাজ আলোকবালী ইউনিয়ন ভিত্তিক শুরু করলেও পরবর্তীতে এর কার্যক্রম পুরো নরসিংদী জেলায় এর পরিধি বৃদ্ধি করা হবে, ধীরে ধীরে এর পরিধি বিশ্ব মন্ডলে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, আমার সামান্য এ প্রয়াস যদি জাতি গঠনে সামান্য উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করবো।।


আপনার মতামত লিখুন :
More News Of This Category