মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জিনারদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

Reporter Name
Update : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

নাসিম আজাদ

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২২) নিহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ৭টায় জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের রেল সেতুর পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করেছি। তবে আমরা যুবকের পরিচয় নিশ্চিত হতে পারিনি। আর আমরা ধারণা করছি ভোরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে। আমরা যুবকের পরিচয় উদ্ধারে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category