মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক

জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের ৩ দিনব‍্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত জার্মানীর ডার্ডেন-ওয়ার্টেমবার্গ প্রদেশে অনুষ্ঠিত ৩ দিনের এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক রাষ্ট্রদূতদের নিয়ে একটি ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়।।

উক্ত সংলাপে জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভুঁইয়াসহ এশিয়ান-প্যাসিফিক দেশ সমূহের ১২ জন রাষ্ট্রদূত/চার্জ দ্যা অ্যাফেয়ার্রস যোগদান করেন। রাষ্ট্রদূতগন হেইডেলবার্গে যান। সেখানে বুদ্ধিজীবী, অধ্যাপক, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিন রাষ্ট্রদূতগন বিশ্ব বিখ্যাত উৎপাদন কোম্পানি ‘বোশ’ পরিদর্শন করেন। সেখানে তারা মেশিন টুলস’র উচ্চ প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। পরে তাদেরকে মার্সিডিজ-বেঞ্জ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে বিখ্যাত অটোমোভাইল কারখানার ইতিহাস সম্পর্কে একটি বিশেষ উপস্থাপনা অংশ নেয় বাংলাদেশ রাষ্ট্রদূত। এছাড়াও রাষ্ট্রদূতগন স্টাটগার্টের আইএইচকে ( চেম্বার অফ কমার্স) প্রতিনিধিদের সাথে একটি সেমিনার সভায় উপস্থিত ছিলেন।

তৃতীয় দিন সকালে রাষ্ট্রদূতগন টিউবিঙ্গেন শহরে অর্থনৈতিক ও শ্রম মন্ত্রণালয়ের রাজ্য সচিবের সাথে সাক্ষাৎ করেন। যেখানে জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন আমাদের বাণিজ্য সম্ভাবনা এবং জার্মান সরকার ও উদ্যোক্তাদের সাথে সম্ভাব্য সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন।

সবশেষে রাষ্ট্রদূতগন টিউবিঙ্গেন সাইবার ভ্যালি পরিদর্শনে যায়। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং হাইটেক আইটি ডেভেলপমেন্ট এর উপর গবেষণাগারটি পরিদর্শন করেন।

বাডেন-ওয়ার্টেমবার্গ প্রদেশের বিভিন্ন শহরে তিন দিনের এই সফরে রাষ্ট্রদূতগন ব্যবসায়ী, থিঙ্ক ট্যাঙ্ক এবং আইটি বিশেষজ্ঞদের সাথে ক্রস সেকশন এর মাধ্যেমে যোগাযোগ করতে সক্ষম হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category