মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে ঘোড়াশালে তদন্ত কমিটি

Reporter Name
Update : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)’র ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। মঙ্গলবার
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে তারা এই তাপ বিদ‍্যুৎ কেন্দ্রে পরিদর্শনে আসেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্টোলরুম পরিদর্শন করতে যান।

দীর্ঘ তিন ঘন্টা ধরে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনপত্র পরিক্ষা নীরিক্ষা করে দলটি। পরে বিকাল সাড়ে ৩টার দিকে সেখান থেকে তারা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের উদ্দ্যেশে রওনা দেন।

এসময় তদন্ত কমিটির প্রধান পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার কন্টোলরুমগুলো পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সবগুলো পরিক্ষা নীরিক্ষা শেষে কি কেন এ বিপর্যয় দেখা দেয়েছিল তা জানা যাবে।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ঘোড়াশালে ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিটটি চালু করতে কাজ চলছে বলে জানান প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।

পরিদর্শনের সময় পিজিসিবির নির্বাহী পরিচালকের সাথে পিজিসিবির পরামর্শক শামছুর জোহা, নির্বাহী প্রকৌশলী আরেফিন সিদ্দিক ও সাইদুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category