বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

চাঞ্চল‍্যকর সুজিত মেম্বার হত্যা মামলায় হাজীপুর ইউপি চেয়ারম্যানসহ দুইজন কারাগারে

Reporter Name
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

জুবায়ের আহমেদ জনি

নরসিংদীতে চাঞ্চল‍্যকর সুজিত মেম্বার হত্যা মামলার প্রধান আসামি হাজীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। নিহত সুজিত মেম্বার ওই ইউপির সাবেক সদস‍্য, বিএনপি নেতা ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসতাক আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী সুজিত সূত্রধরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার দুইদিন পর হাজীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খানসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের ছেলে সুজন সূত্রধর।

মামলার পরপরই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ছোট ভাই মনিরুজ্জামান খান। গত ১২ আগস্ট এই জামিনের মেয়াদ শেষ হয়। সোমবার সকালে দুই আসামী আসামি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই হত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারাও কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category