শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মাজহারুল ইসলাম রাসেল

নরসিংদীর পলাশে ইট বোঝাই চলন্ত ট্রলির উপর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হাবিব মিয়া (১৭) নামে এক শ্রমিকের। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব শিমুলিয়ারটেক আবাসন প্রকল্পের বাসিন্দা বুলু মিয়ার ছেলে। সে ওই ট্রলিতে ইট-বালি বোঝাইয়ে শ্রমিকের কাজ করতো।

স্থানীয় ইউপি সদস‍্য রেজাউল করিম টিটু জানান, মঙ্গলবার সকালে হাবিব নামে এক শ্রমিক আবাসন প্রকল্প এলাকার বাসা থেকে মতিন মিয়ার মালিকানাধীন একটি ইট বহণকারী ট্রলিতে কাজ করতে যায়।

পরে ডাঙ্গার গালিমপুর এলাকার একটি ইট ভাটা থেকে ওই ট্রলিতে ইট বোঝাই করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ইট বোঝাই করে ঘোড়াশালে আসার পথে ভিরিন্দা সড়কে চলন্ত ওই ট্রলির উপর থেকে নিচে পড়ে যায় হাবিব। এসময় চলন্ত ওই ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আবাসন প্রকল্পে নিয়ে আসে।

ট্রলির মালিক মতিন জানান, গালিমপুরের ইটভাটা থেকে ঘোড়াশালে আসার উদ্দেশ্যে চালক তোফাজ্জল ইট বোঝাই করেন। পরে ভিরিন্দা সড়কে আসার পর ট্রলির উপর থেকে পিছলে নিচে পড়ে হাবিব মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category