বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মেহমানখানায় দ্বিতীয় দিনে আতিথীয়তা গ্রহণ করলেন আড়াই শতাধিক অনাহারী

Reporter Name
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

খাসখবর প্রতিবেদক

নরসিংদী জেলখানা মোড়ে সামাজিক সেবা মূলক প্রতিষ্ঠান আমরা ক’জন পরিচালিত ‘মেহমানখানায় আপ্যায়িত হলেন সমাজের সুবিধাবঞ্চিত আড়াই শতাধিক অনাহারী।

গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুর থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর উদ্যেগে মঙ্গলবার আয়োজনের দ্বিতীয় দিনে এ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

যোহরের আযান দেওয়ার সাথে সাথে সাথে মেহমানখানায় অনাহারীর সমাগম শুরু হয়। মেহমানদের আতিথীয়তা চলে বিকেল ৩টা পর্যন্ত।
চেয়ার টেবিলে বসে আয়েশ করে খানাপিনা শোষ করে হাসিসুখে ফিরে যান সুবিদাবঞ্চিত এই মানুষগুলো।

উদ্যেগতা মোঃ মাজহারুল পারভেজ জানান, অধ্যাপক মহসিন শিকদার ও মুকাররম ভুঁইয়াসহ কয়েকজনকে নিয়ে এ মহৎ কাজ করার চিন্তা শুরু করি। গত দু’দিনে আমাদের এ কার্যক্রমে ব্যাপক সারা পড়েছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হওয়ার আকুতি জানিয়েছেন।
ইনশাল্লাহ এ দূ:সময় দূর না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দ্বিতীয় দিনে মেহমানখানায় উপস্থিত থেকে এ মহৎ কর্ম পরিদর্শন করেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ফারুক সরকার, মোতাহার হোসেন মৃধা, শফিকুল ইসলাম স্বপন, প্রফেসর এ এইচ মিলন, অধ্যাপক মঈনুল ইসলাম মীরু, অধ্যাপক সজীব মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর পরিচালক শহীদুল হক পলাশ,প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন বাদশা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category