শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

মেহমানখানায় তৃতীয় দিনে আতিথীয়তা পেল তিন শতাধিক অনাহারী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলখানা মোড়ে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আমরা ক’জন পরিচালিত মেহমানখানায় আপ্যায়িত হলেন সমাজের সুবিধাবঞ্চিত তিন শতাধিক অনাহারী।
বৃহস্পতিবার(৫ আগস্ট)দুপুর থেকে নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর উদ্যোগে তৃতীয় দিনের এ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
যোহরের আযান দেয়ার সাথে সাথে সাথে এখানে অনাহারীর সমাগম শুরু হয়। মেহমানদের আতিথীয়তা চলে বিকাল ৩টা পর্যন্ত। চেয়ার টেবিলে বসে আয়েশ করে খানাপিনা শেষ করে হাসিসুখে ফিরে যান সুবিদাবঞ্চিত এই মানুষগুলো।
উদ্যোগতা মোঃ মাজহারুল পারভেজ জানান, অধ্যাপক মহসিন শিকদার ও মুকাররম ভুঁইয়াসহ কয়েকজনকে নিয়ে এ মহৎ কাজ করার চিন্তা শুরু করি। গত দু’দিনে আমাদের এ কার্যক্রমে ব্যাপক সারা পড়েছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হওয়ার আকুতি জানিয়েছেন।
ইনশাল্লাহ এ দূ:সময় দূর না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রথম দিন এ শুভ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:মেহেদী মোর্শেদ।
আজ তৃতীয় দিনে মেহমানখানায় উপস্থিত থেকে এ মহৎ কর্ম পরিদর্শন করেন নরসিংদী জজ কোর্টের জিপি এডভোকেট লুৎফর রহমান সরকার তারেক, নরসিংদী মডেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ভুঞা, পরিচালক জাকারিয়া প্রধান, ট্রেজারার মোস্তফা আল-আমীন, পরিবেশ কর্মকর্তা ফাইজুল কবির, এড. জাহিদ, শফিকুল ইসলাম স্বপন, প্রফেসর এ এইচ মিলন অধ্যাপক, মঈনুল ইসলাম মীরু, অধ্যাপক সজীব মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর পরিচালক শহীদুল হক পলাশ, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন বাদশা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category